উত্তরদিনাজপুর

পশ্চিমবঙ্গ কিষান ক্ষেত মজদূর তৃনমূল কংগ্রেস জেলা কমেটির ডাকে প্রকাশ্য সমাবেশ কালিয়াগঞ্জে

আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে পশ্চিমবঙ্গ কিষান ক্ষেত মজদূর তৃনমূল কংগ্রেস জেলা কমেটির ডাকে একটি প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়। এদিন কালিয়াগঞ্জের বরুনা গ্রাম পঞ্চায়েতের অধিন গোয়ালসা কাটাবাড়ি ফুটবল ময়দানে সমাবেশটি করা হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ কিষান ক্ষেত মজদূর তৃনমূল কংগ্রেসের রাজ্য সভাপতি বেচারাম মান্না। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক তথা তৃনমূল জেলা সভাপতি  অমল আচার্য, এছড়াও উপস্থিত ছিলেন তৃনমূল রাজ্য সম্পাদক অসীম ঘোষ, শহর ও ব্লক সভাপতি জয়ন্ত সাহা ও দোদ্ধীমোহন দেবসর্মা, পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য, পুর প্রধান কার্তিক পাল, উত্তর দিনাজপুর জেলা কিষান ক্ষেত মজদূর তৃনমূল সভাপতি আনিসুর রহমান সহ আরো অনেকে। এদিনে সমাবেশের মধ্য দিয়ে গ্রামের মানুষদের কাছে তুলে ধরা হয় রাজ্য সরকারের বিভিন্ন জনমূখি প্রকল্প গুলি। বিশেষ করে কৃষকদের উন্নত মানের চাষ-আবাদ করার জন্য বিজ্ঞান ভিত্তিক ভাবে কিভাবে চাষ আবাদ করা যায়। বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগের সময় ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে এসে দাড়িয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী। সে সমস্ত বিষয় সাধারন মানুষের সামনে তুলে ধরেন পশ্চিমবঙ্গ কিষান ক্ষেত মজদূর তৃনমূল কংগ্রেসের রাজ্য সভাপতি বেচারাম মান্না সহ উপস্থিত নেতৃত্ব।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/WhZYfbihEF0